অধ্যায় ৩

1 যদি ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সঙ্গে পূনরুথিত করেছেন, সেই স্বর্গীয় জায়গার বিষয় চিন্তা কর, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের ডান পাশে বসে আছেন। 2 স্বর্গীয় বিষয় ভাব, পৃথিবীর বিষয় ভেবো না। 3 কারণ তোমরা মৃত্যুবরণ করেছ , এবং ঈশ্বর তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে লুকিয়ে রেখেছেন। 4 তোমাদের জীবনে যখন খ্রীষ্ট প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর মহিমায় প্রকাশিত হবে। 5 তোমরা পৃথিবীর পাপপূর্ণ স্বভাব নষ্ট করে ফেল যেমন- বেশ্যাগমন, অশুচিতা, মোহ, খারাপ ইচ্ছা, এবং লোভ, যা হল মূর্তিপূজা। 6 এই সব কারণে অবাধ্যতার সন্তানদের উপর ঈশ্বরের রাগ নেমে আসছে । 7 একসময় তোমরাও এই সব জিনিসগুলোর মধ্যে চলাফেরা করতে যখন তোমরা তাদের মধ্যে জীবন যাপন করছিলে। 8 কিন্তু এখন তোমরা অবশ্যই এই সব জিনিস ত্যাগ করবে ক্রোধ, রাগ, হিংসা, ঈশ্বরনিন্দা এবং তোমাদের মুখ থেকে বের হয়ে আসা বাজে কথা। 9 একে অপরকে মিথ্যা কথা বল না, যেহেতু তোমরা সেই পুরোনো মানুষকে ছেঁড়া কাপড়ের মত করে ফেলে দিয়েছ, 10 এবং তোমরা সেই নূতন মানুষকে পরিধান করেছ, যাকে সৃষ্ঠিকর্তার জ্ঞানের প্রতিমূর্ত্তিতে নতুন করে সৃষ্টি করা হয়েছে, 11 যেখানে কোন গ্রীক বা ইহুদি নেই, ছিন্নত্বক বা অচ্ছিন্নত্বক নেই, বর্ব্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলে কিছু নেই, কিন্তু খ্রীষ্টই সব। 12 অতএব, ঈশ্বরের মনোনীত একজন পবিত্র এবং প্রিয় ব্যক্তি হিসাবে, করুণার, দয়া, নম্রতা, মৃদূতা, ধৈর্যের হৃদয় স্থাপন কর। 13 একে অপরকে সহ্য কর। একে অপরের প্রতি দয়ালু হও। যদি কারোর বিরুদ্ধে অন্য কারো অভিযোগ থাকে তবে, প্রভু যেভাবে তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও সেভাবে ক্ষমা করো। 14 এই সব কিছুর উপরে আছে ভালবাসা, যা পরিপূর্ণতার বন্ধন। 15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়কে শাসন করুক। এই শান্তির জন্যই তোমাদের এক দেহে ডাকা হয়েছিল। এবং কৃতজ্ঞ হও। 16 খ্রীষ্টের বাক্য তোমাদের হৃদয়ে প্রচুর পরিমাণে বাস করুক, তোমরা পরস্পরকে সকল জ্ঞান দিয়ে শিক্ষা ও নির্দেশনা দাও, ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ে কৃতজ্ঞতার সাথে গীতসংহিতা, স্তোত্র এবং আধ্যাত্মিক গান করো। 17 এবং তোমরা কথায় অথবা কাজে যা কিছু কর সবই প্রভু যীশুর নামে কর এবং তাঁর মাধ্যমে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর। 18 স্ত্রীরা, তোমাদের স্বামীর বশীভূত হও, যেমন এটা প্রভুতে উপযুক্ত। 19 স্বামীরা, তোমাদের স্ত্রীকে ভালবাসো এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। 20 ছেলেমেয়েরা, তোমরা সব বিষয়ে পিতামাতাকে মান্য কর, কারণ এটা প্রভুকে সন্তুষ্ট করে। 21 পিতারা, তোমাদের ছেলেমেয়েদের রাগিও না, যেন তারা হতাশ না হয়। 22 দাসেরা, যারা শরীরের সম্পর্কে তোমাদের প্রভু তোমরা তাদের সব বিষয়ে মান্য করো, লোকদেরকে সন্তুষ্ট করার মত চক্ষু-সেবা কোর না, কিন্তু আন্তরিক হৃদয়ে, প্রভুকে ভয় করো। 23 যা কিছু কর, হৃদয় থেকে প্রভুর কাজ হিসাবে কর, লোকের জন্য নয়। 24 তোমরা জান যে উত্তরাধিকার সুত্রে প্রভুর কাছ থেকে তোমরা পুরষ্কার পাবে। এই প্রভূ খ্রীষ্ট যাকে তোমরা সেবা করছ। 25 কারণ যে অন্যায় করে, সে অন্যায়ের প্রতিফল পাবে এবং এখানে কোন পক্ষপাতিত্ব নেই।