1 কারণ আমি তোমাদের জানাতে চাই আমি তোমাদের জন্য, লায়দিকেয়া শহরের লোকদের জন্য এবং যারা আমার শারীরিক মুখ দেখেনি তাদের জন্য আমি কত কঠোর পরিশ্রম করছি। 2 যেন তারা মনে উৎসাহ পেয়ে ভালবাসায় এক হয় এবং জ্ঞানের নিশ্চয়তায় সব কিছুতে ধনী হয়ে উঠে ঈশ্বরের গোপন সত্যকে অর্থাৎ খ্রীষ্টকে জানতে পারে। 3 তাঁর মধ্যেই জ্ঞান ও প্রজ্ঞার সমস্থ ভান্ডার লুকানো রয়েছে। 4 আমি তোমাদের এই কথা বলছি, কেউ যেন প্ররোচিত বাক্যে তোমাদের ভুল পথে না চালায়। 5 যদিও আমি নিজে দৈহিক ভাবে তোমাদের সঙ্গে নেই, তবুও আমার আত্মাতে তোমাদের সঙ্গে আছি।তোমাদের ভালো আচরণ এবং খ্রীষ্টেতে তোমাদের দৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দ পাচ্ছি। 6 খ্রীষ্ট যীশুকে তোমরা যে ভাবে প্রভু হিসাবে গ্রহণ করেছ ঠিক সেইভাবে তাঁর পথে চল। 7 তোমরা তাঁর মধ্যে দৃঢ়ভাবে রোপিত হও, তাঁর উপরে গঠিত হও, বিশ্বাসে প্রতিষ্ঠিত হও, যেমন তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিলে এবং কৃজ্ঞতা প্রকাশ কর। 8 দেখ কেউ যেন, মানুষের ঐতিহ্য অনুসারে, জগতের মৌলিক আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং খ্রীষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে দর্শন এবং ফাঁকা প্রতারণার মাধ্যমে তোমাদের ধরে রাখতে না পারে। 9 কারণ তাঁর মধ্যেই ঈশ্বরের সমস্ত পূর্ণতা শারীরিক রূপে বাস করছে। 10 তোমরা তাঁর মধ্যে জীবনের পূর্ণতা পেয়েছ, যিনি সকল শাসর্কতা ও ক্ষমতাশালীদের প্রধান। 11 তাঁরই মধ্যে তোমাদের এমন একটা ত্বকছেদ হয়েছিল যা মানুষের দ্বারা দেহের অপসারণ করা হয় নি, বরং খ্রীষ্টের প্রবর্তিত ত্বকছেদনে। 12 বাপ্তিষ্মের মধ্যে দিয়ে তোমরা তাঁর সঙ্গে কবরস্থ হয়েছিলে, এবং ঈশ্বরের ওপর বিশ্বাসের শক্তিতে তোমরাও তাঁর সঙ্গে পূনরুথিত হয়েছিলে, যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। 13 যখন তোমরা তোমাদের পাপে এবং তোমাদের দেহের অত্বকছেদনে মৃত ছিলে, তখন তিনি তাঁর সঙ্গে তোমাদের জীবিত করেছিলেন এবং আমাদের সমস্থ পাপ ক্ষমা করেছিলেন। 14 আইন অনুসারে আমাদের বিরুদ্ধে লিখিত যে ঋণের নির্দেশ ছিল তা তিনি মুছে ফেলেছিলেন। তিনি ক্রুশের উপরের পেরেক দিয়ে এই সব সরিয়ে ফেলেছিলেন। 15 তিনি কর্তৃত্ব ও পরাক্রম সকল সরিয়ে দিয়েছিলেন এবং ক্রুশের দ্বারা উম্মুক্তভাবে তাদের দৃষ্টিগোচর করেছিলেন। 16 অতএব, কেউ যেন তোমাদের খাওয়া-দাওয়া, উৎসব, অমাবস্যা বা বিশ্রামবার সম্পর্কে বিচার না করে। 17 এই জিনিসগুলি যা আসছে তার ছায়া, কিন্তু প্রকৃত পক্ষে খ্রীষ্টেই আসল। 18 নম্রতায় ও দূতদের পূজায় কোন লোক যেন তোমাদের পুরষ্কার নিয়ে বিচার না করে। যেন একজন লোক যা দেখেছে সেই রকম থাকে এবং নিজের মাংসিক মনে চিন্তা করে গর্বিত না হয়। 19 সে খ্রীষ্টকে মাথা হিসাবে ধরে না। যাঁর কাছ থেকে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের শক্তিতে বড় হয়ে উঠছে। 20 যদি তোমরা জগতের পাপপূর্ণ বিশ্বাসের ব্যবস্থায় খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করে থাক, তবে কেন জগতের বিশ্বাসের কাছে সমর্পিত হয়ে জীবন যাপন করছ: 21 "ধরো না, স্বাদ গ্রহণ করো না, ছুঁয়না"? 22 লোকদের আদেশ ও শিক্ষা অনুসারে এই সমস্ত জিনিস ব্যবহারের সাথে ধ্বংস হয়ে যাবে। 23 এই নিয়মগুলির মধ্যে আছে জ্ঞানের চেহারা, তাদের স্ব-নির্মিত ধর্ম এবং নম্রতা ও দেহের ওপর নির্যাতন। কিন্তু মাংসের প্রশ্রয়ের বিরুদ্ধে তাদের কোনো মূল্য নেই।