1 এখনি দেখি হে ধনী মানুষ সেনি, তোরনিক উপরোম যে সব দুর্দশা আওয়েছে, সে সবক জন্য কানাকানি ওহাহাকার করেস। 2 তোরনিক ধন পচি গেলেছো, ও তোরনিক প্যান পিরান তামান পকায়ে খ্যাঁ ফেকলেছো, 3 তোরনিক সোনা ও রুপা ক্ষয় হলেছো, আর তেকর ক্ষয় তোরনিক বিপক্ষে সাক্ষী দেতে এবং আঘিনোক মত তোরনিক দেহ খাতো । তোরনি শেষ সময়ে ধন সঞ্চয় কেরলেছি । 4 দেখি, যে মজুরেসেনি তোরনিক জমিক শস্য কাটলেছো, তেকনিদ ভিতরোম যে বেতন বঞ্চিত হলেছো, তেকনি চিল্লাচিল্লী কেরেছে আবার সেহি শস্যছেদকক আর্ত্তনাদ সেনিক বাহিনীসেনিক প্রভুক কানে পৌছলেছে । 5 তোরনি পূথিবীম সুখভোগ ও আরাম কেরলেছি, তোরনি মারেক জন্য নিজে নিজোক মন তূপ্ত কেরলেছি । 6 তোরনিক ধার্মিকক দোষি কেরলেছি, মারলেছি , ত্যা তোরনিক প্রতিরোধ ন্যা কেরলেছো । ধৈর্য্য ও প্রার্থনাক ব্যপারে আশ্বাস । 7 আবার , হে ভ্যাসেনি , তোরনি প্রভুক আগমন পর্যন্ত ধৈর্য্য ধেরিক রো । দেখি, কূষক জমিক অনেক মুল্য ফলক অপেক্ষা কেরিক আবার যেতনা দিন ত প্রথম ও শেষ পানি ন্যা পাওয়ে, তেতনা দিন তেকর ব্যপারে ধৈর্য্য ধেরিক রো । 8 তোরনি ও ধৈর্য্য ধেরি রেহেবি , নিজোক নিজোক মনোক সুস্থির কেরি, কারন প্রভুক আগমন কাছাকাছি । 9 হে ভাইসেনি , তোরনি একজন অন্য জনক ব্যপারে অভিযোগ কেরি নে, যেন বিচারিত ন্যা হয়িস, বিচার কর্তা দুয়ারিক আঘুঁম খারা হলোছে । 10 হে ভাইসেনি, যে ভাববাদীসেনি প্রভুক নামে কাথা বল্লেছে, তেকনিক কষ্টক সময় ও ধৈর্য্যক দূষ্টান্ত বলিক মানি । 11 দেখি, যেকনি স্থির হলোছে, তেকনিক হামনি ধন্য বলেছিয়ে । তোরনি ইয়োবক সহ্যের কাথা শুনলেছি, আবার প্রভু শেষ পর্যন্ত কি কেরলেছো সেটা দেখরেছি, ফলতঃ প্রভু করুনাময় ওদয়াময় পরিপূর্ণ । 12 আবার, হে হামোর ভাইসেনি, হামোর সর্বপরি কাথা এই, তোরনি কসম কেরিনে, স্বর্গক কি পূথিবীক অন্য কিছুক কসম কেরিনে । বরং তোরনিক হ্যাঁ হ্যাঁ আবার না না হোক, যদি বিচারম গিরি । বিশ্বাসক প্রার্থনা । 13 তোরনিক ভিতর কেও কি দুঃখভোগ কেরলেছো? ত্যা প্রার্থনা কেরোক। কৈয়ো কি আনন্দে ছে? ত্যা প্রশংসাক গ্যান কেরোক । 14 তোরনিক ভিতর কৈয়ো কি অসুস্থ? সে মন্ডলীক পুরানো সেনিক হ্যাক্যাক আনোক, আবার তেকনি প্রভুক নামে তেকরা তেলে অভিষিক্ত কেরিক তেকর উপরোম প্রার্থনা কেরোক। 15 তাতে বিশ্বাসক সেহিঁ অসুস্থ মানুষক ভলো কেরতো আবার প্রভু তেকরা ওঠাতে, আর ত্যা যদি পাপ কেরে , তাহলে তেকর পাপ ক্ষমা হতে । 16 তাহলে তোরনি একজনক অন্য জনক কাছু নিজোক নিজোক পাপ স্বীকার কেরেস, ও একজন অন্য জনক জন্যে প্রার্থনা কেরেস, যাঁতে ভলো হওয়েল পারে । ধার্মিকক প্রার্থনা কার্য্যকরী ও শেক্তিশালী । 17 এলিয় হামনিক মত সুখদুঃখভোগী মানুষ ছেলে, আর ত্যা দূঢ়তাক সাথে প্রার্থনা কেরেলকে যাতে পানি ন্যা হওয়ে আবার তিন বছর ছয় মাস জমিম পানি ন্যা হলে । 18 পরে ত্যা আবার প্রার্থনা কেরেলকে, আর আকাশষ পানি হলকে আবার মাটি নিজোক ফল জন্মালে । 19 হে হামোর । ভ্যাসেনি, তোরনিক ভিতর যাতে কৈয়ো সত্যেক ঠিনাস দূরে সরি যায়ে আবার কৈয়ো তেকরা ঘুর্যাক আনে, 20 তাহলে জানবি, যে মানুষ কনো পাপীক তেকর খারাপ রাস্তাস ঘুর্যাক আনে, ত্যা তেকর জীবন মরলোস বাঁচাতে আবার পাপরাশি ঢাকি দেতে ।